245855

পররাষ্ট্র সচিবের সঙ্গে রবার্ট মিলারের সাক্ষাৎ

পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে বুধবার সকালে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের কক্ষে এ অনানুষ্ঠানিক সাক্ষাতে পৌনে এক ঘণ্টা অবস্থান করেন মার্কিন রাষ্ট্রদূত মিলার। এর পর সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান তিনি।মার্কিন পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র রবার্ট পালাদিনো মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভোট দেয়া বাংলাদেশের কোটি কোটি ভোটারের প্রশংসা করে যুক্তরাষ্ট্র।একই সঙ্গে নির্বাচনে অংশ নেয়ায় সব দলকেও ধন্যবাদ জানায়। ২০১৪ সালে নির্বাচন বয়কট পরিস্থিতির পর এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে।

ad

পাঠকের মতামত