245787

শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর অভিনন্দন

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বুধবার (২ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীকে ফোন করে শুভেচ্ছা জানান তিনি।এর আগে সোমবার (৩১ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। এছাড়া ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, গেল ৩০ ডিসেম্বর সব দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে রেকর্ড জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২৬৫টি আসন।আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় পার্টির পেয়েছে ২২টি আসন। অন্যদিকে বিরোধী শক্তি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা জিতেছেন মাত্র ৭টি আসনে। এছাড়াও ৫ জায়গায় জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।

ad

পাঠকের মতামত