আমিরাতে বৈধ হয়েছে ৪৫ হাজার বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমায় প্রায় ৪৫ হাজার বাংলাদেশি বৈধ হয়েছেন। ১ আগস্ট থেকে প্রথমে তিন মাসের এবং পরে আরও দুইমাস সময় বাড়িয়ে মোট পাঁচ মাসের সাধারণ ক্ষমার সুযোগ দেয় আমিরাত সরকার।বলে জানালেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।রবিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত আয়োজিত এক জরুরি সভায় এই তথ্য জানান তিনি।মোহাম্মদ ইমরান বলেন, মাত্র পাঁচ মাস সময়ের মধ্যে নিয়মিত পাসপোর্ট প্রত্যাশী ছাড়া অবৈধ এসব বাংলাদেশির জন্য এটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। তবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।তিনি বলেন, এসব প্রবাসী ইতোমধ্যে ছয় মাসের জব-সিকার ভিসা পেয়েছে। যারা এই ভিসা পেয়েছেন, তারা যতদ্রুত সম্ভব এই ভিসা কাজে লাগান। ইতোমধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে আউট-পাশ নিয়ে অনেক প্রবাসী দেশে চলে গেছেন।




