সংবাদ সম্মেলনে আসছেন কাদের সিদ্দিকী
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে দলীয় পর্যবেক্ষণ ও মতামত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীষ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবীরের ঢাকার বাসভবনে (২০/৩০ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা) কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে দলীয় পর্যবেক্ষণ ও মতামত সাংবাদিকদের সামনে উপস্থাপন করবেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।




