245623

সংসদ সদস্য হলেন ২২ নারী

সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬৯ জন।বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে সর্বোচ্চ। তাদের মধ্যে নির্বাচনে বিজয়ী হয়েছেন ২২ জন। তবে বিজয়ী নারীদের মধ্যে ১৯ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের।আওয়ামী লীগের নারী সংসদ সদস্যরা হলেন, গোপালগঞ্জ-৩: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর-২: সাজেদা চৌধুরী শেরপুর-২: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রংপুর-৬: স্পিকার শিরীন শারমিন চৌধুরী ঢাকা-১৮: সাহারা খাতুন চাঁদপুর-৩: ডা. দীপু মনি খুলনা-৩: বেগম মন্নুজান সুফিয়ান মুন্সীগঞ্জ-২: সাগুফতা ইয়াসমিন এমিলি

গাজীপুর-৪: সিমিন হোসেন রিমি গাজীপুর-৫: মেহের আফরোজ চুমকি যশোর-৬: ইসমত আরা সাদেক কক্সবাজার-৪: শাহীন আক্তার মানিকগঞ্জ-২: মমতাজ বেগম বাগেরহাট-৩: হাবিবুন নাহার কুমিল্লা-২: সেলিমা আহমাদ মেরী নেত্রকোনা-৪: বেগম রেবেকা মোমিন সুনামগঞ্জ-২: জয়া সেনগুপ্ত গাইবান্ধা-২: হাবুব আরা গিনি ও নোয়াখালী-৬: আয়েশা ফেরদাউস। এছাড়া জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন, ময়মনসিংহ-৪: দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বরিশাল-৬ সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রত্না ও ফেনী-২: জাসদের (ইনু) শিরীন আখতার নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন।

ad

পাঠকের মতামত