এবার নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করলেন চরমোনাইর পীর
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চরমোনাইর পীর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম – সংগৃহীত
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।চরমোনাই পীর আরো বলেন, ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচনে জনগণের মতামত প্রতিফলন ঘটেনি তাই এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। এবং অনতিবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।এর আগে জাতীয় ঐক্যফ্রন্টসহ বামদলগুলোও এই নির্বাচনের ফলফলা প্রত্যাখ্যান করেন।




