বরুড়ায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
কুমিল্লার বরুড়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ৪ যুবকের মধ্যে সাখাওয়াত নামের যুবকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছাড়া নেমে আসে।সূত্র জানায়, নির্বাচনের আগের দিন শনিবার রাতে আড্ডা কলেজ ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হলে পুলিশের গুলি ছোড়ে। এতে আড্ডা ইউনিয়নের পূর্ব-আড্ডা গ্রামের আবু তাহেরের ছেলে সাখাওয়াতের (২০) পেটে গুলি লাগে। রাতেই প্রথমে বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রুমেক হাসপাতালে রেফার করে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমেক থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
এ ছাড়াও পূর্ব আড্ডা গ্রামের জাফরের ছেলে দিদার (৩০), আনোয়ারের ছেলে নুরুজ্জামান (২৮), আকতার হোসেনের ছেলে নাহিদ (১৮) গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।




