ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে আ.লীগ নেতা আহমেদ হোসেন
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ব্রেইন স্ট্রোক করে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন দলের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।আজ সোমবার দুপুরে তিনি বলেন, ‘রোববার ভোটের দিন সকাল ১১টায় দলের সংবাদ সম্মেলনের পরপরই অসুস্থ হয়ে পড়েন আমাদের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। পরে উনাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’আহমেদ হোসেনের ব্রেইন স্ট্রোক হয়েছে জানিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, ‘ডাক্তার আমাদেরকে জানিয়েছেন, তার মাইলড স্ট্রোক হয়েছে। তবে অবস্থা এখন উন্নতির দিকে।’
সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন হাসপাতালে গিয়ে আহমেদ হোসেনকে দেখে এসেছেন বলেও জানান বিপ্লব বড়ুয়া।




