245155

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত