বিএনপির জন্য এ পরাজয় অপেক্ষা করছিল : তোফায়েল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পরাজিত হওয়ার পর দলটির উদ্দেশে ভোলা-১ আসনের নৌকার বিজয়ী প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির জন্য এমন পরাজয় অপেক্ষা করছিল। নির্বাচনে বিজয়ের পর আজ সোমবার সকালে ভোলায় তার বাসভবনে বিজয়ের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি একথা বলেন।তোফায়েল বলেন, ‘জাতীয় পার্টি এখন দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল আর বিএনপি তৃতীয় স্থানে চলে গেছে। বিএনপির জন্য এ পরাজয়টা অপেক্ষা করছিল।’নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে এ সময় তিনি বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। বিদেশি পর্যবেক্ষকরাও একথা বলে গেছেন।’
তোফায়েল আহমেদ আরও বলেন, ‘এ বিজয় শুধু আওয়ামী লীগের বিজয় নয়, এটা বঙ্গবন্ধুর বিজয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয়।’প্রসঙ্গত, গতকাল রোববার শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২৫৯টি আসন। বিএনপি পেয়েছে ৬টি এবং জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন।




