245063

বিকেল ৪টায় শেখ হাসিনার সংবাদ সম্মেলন

বিদেশি সংবাদকর্মী ও পর্যবেক্ষকদের উদ্দেশে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন করবেন তিনি।দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।তিনি বলেন, ‘আজকে বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা এবং চতুর্থবারের মতো যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আশায় আছেন শেখ হাসিনা তিনি বিদেশি যেসব সংবাদকর্মী ও পর্যবেক্ষকবৃন্দ এসেছেন তাদের উদ্দেশে সংবাদ সম্মেলন করবেন। তাদের শুভেচ্ছা জানাবেন।’

ad

পাঠকের মতামত