244570

মাকে নিয়ে ভোট কেন্দ্রে শাকিব

চারপাশেই এখন ভোটের আমেজ। সকাল আটটা থেকে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারন জনগন থেকে শুরু করে শোবিজের তারকারা বেশ আনন্দেই ভোট দিচ্ছেন। বাদ গেলেন না ঢাকাই নাম্বার ওয়ান নায়ক শাকিব খানও।শাকিব খান ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী, ক্যান্ট. ভাষানটেক এলাকা) ভোটার। রবিবার বিকেল ৩.৪০ মিনিটে শাকিব খান মাকে নিয়ে গুলশানের মডেল স্কুলের ভোট কেন্দ্রে যান।ভোট শেষে শাকিব খান বলেন, ‘দেশের একজন সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার দায়িত্ব ও কর্তব্য। সব দলের অংশ গ্রহণে উৎসবের আমেজে নির্বাচন হচ্ছে। সেখানে আমিও সামিল হলাম। যাকে যোগ্য মনে করেছি তাকে ভোট দিয়েছি।’

ad

পাঠকের মতামত