নির্বাচন নিয়ে যা বললেন শাকিব
চারপাশেই এখন ভোটের আমেজ। সকাল আটটা থেকে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারন জনগন থেকে শুরু করে শোবিজের তারকারা বেশ আনন্দেই ভোট দিচ্ছেন। বাদ গেলেন না ঢাকাই নাম্বার ওয়ান নায়ক শাকিব খানও।ঢাকা-১৭ আসনের ভোটার শাকিব খান। গুলশানের একটি ভোটকেন্দ্রে সকাল সকাল ভোট দিয়েছেন তিনি।শাকিব বললেন, ‘আমি চাই নির্বাচনের সব ঝামেলা একদিনেই শেষ হয়ে যাবে। এবার উৎসবের আমেজ বিরাজ করছে নির্বাচনকে ঘিরে কারণ, সব দল অংশ নিচ্ছে।’শাকিব খান আরো বলেন, ‘আমি চাই আমার এলাকা থেকে আমাদের মিয়া ভাই নির্বাচনে পাশ করুক। কেননা তিনি জয়ী হলে আমাদের চলচ্চিত্র নিয়ে সংসদে কথা বলা মতো এখন জন থাকবে।’নির্বাচনকে ঘিরে চলতি সপ্তাহে কোনও শুটিং রাখেননি ঢাকাই ছবির এই নায়ক। জানালেন, সারা দিন চোখ রাখবেন ভোটের খবরাখবরে।




