244444

‘আই অ্যাম অলওয়েজ কনফিডেন্ট’

নিউজ ডেস্ক।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দিয়ে বেরিয়ে আসার পথে উপস্থিত সাংবাদিকদের কাছে নৌকার বিজয় নিয়ে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘আই অ্যাম অলওয়েজ কনফিডেন্ট।’

টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা নিয়ে কতটা আশাবাদী- জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমার বিশ্বাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শক্তির জয় হবে। স্বাধীনতার পক্ষের জয় হবে। উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার জন্য মানুষ এবারও নৌকা মার্কার ভোট দেবে। আমি জানি বাংলার জনগণ আমাদের বেছে নেবে। নৌকার জয় হবেই হবে।’

এসময় নির্বাচনী সহিংসতার বিষয়টি সামনে এনে তিনি বলেন, ‘আমি কাল সারারাত পরিস্থিতি মনিটর করেছি। কয়েকটি জায়গায় কিছু ঘটনা ঘটেছে। এগুলো খুবই দুঃখজনক। আমাদের চারজনকে হত্যা করেছে। হত্যা করার ধরন একই রকম। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। আমাদের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা সহিংসতা চাই না। শান্তিপূর্ণভাবে জনগণ ভোট দেবে। যাকে খুশি তাকে ভোট দিয়ে জয় যুক্ত করবে। আমরা উৎসবমুখর পরিবেশ চাই।’ জনগণ যে রায় দেবে আওয়ামী লীগ নির্বাচনের সেই ফল মেনে নেবে বলেও এসময় সাংবাদিকদের জানিয়ে দেন প্রধানমন্ত্রী।

ad

পাঠকের মতামত