ভোট দেওয়ার পর যা বললেন সোহেল তাজ
নিউজ ডেস্ক।। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ বলেছেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে এবারের মত সুষ্ঠু পরিবেশ আগে কখনো দেখা যায়নি।
রবিবার (৩০ ডিসেম্বর) সকালে গাজীপুর-৪ আসনে দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সোহেল তাজ।
এ সময় সোহেল তাজ আরো বলেন, উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে দেশের জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।




