244351

পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ হিরো আলমের

ভোটকক্ষ থেকে পোলিং এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ করেছেন বগুড়ার আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।আজ রোববার সকালে ভোট দেয়ার পর এ অভিযোগ করেন হিরো আলম। তিনি বলেন, কোথাও কোথাও আমার পোলিং এজেন্টদের বের করে দেয়ার কথা শুনছি। এমনিতে সমস্যা নেই। ভোট চলছে। তবে সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী।হাইকোর্টের দেয়া আদেশে প্রতীক বরাদ্দ প্রদানে ব্যবস্থা নেয়ার জন্য ইসিকে নির্দেশনা দেয়ার পর দিন আদালতের আদেশের সত্যায়িত অনুলিপিসহ সিংহ প্রতীক বরাদ্দ চেয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট আবেদন করেন। পরে তাকে সিংহ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

ad

পাঠকের মতামত