ভোট দিতে যাবেন না এরশাদ
শারীরিক অসুস্থতার কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আর ভোট দিতে কেন্দ্রে যাবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ।এদিকে ভোটের দিন রবিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন।জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘এরশাদ শারীরিকভাবে অসুস্থ বোধ করায় বাসায় আছেন। তিনি ভোট দেবেন না।’উল্লেখ্য, দুই সপ্তাহেরও বেশি সময় চিকিৎসা শেষে গত ২৭ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন এরশাদ। তিনি এবার ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়িয়ে নিজে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন জানান। তবে রংপুর-৩ আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন এরশাদ।




