প্রথমবার ভোট দেবেন পরীমনি
বিনোদন প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকাতেই তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে কোন আসনে বা কেন্দ্রে তিনি ভোট দেবেন তা জানাননি।পরীমনি বললেন, ‘যেকোনো প্রথমেরই আনন্দটা অন্যরকম। প্রথমবারের মতো ভোট দেব এবার। আমি কোন এলাকার ভোটার? কাকে ভোট দেব? এই বিষয়ে কিছু বলব না। আমি যাকে যোগ্য মনে করছি তাকেই ভোট দেব।’২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক। রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল ‘আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী ও অ্যাকশনধর্মী ‘রক্ত’।এ বছর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন পরীমনি।




