244261

টাঙ্গাইলে রাতে নিখোঁজ বিএনপি নেতার লাশ মিলল সকালে

টাঙ্গাইলের গোপালপুরে রাতে নিখোঁজ বিএনপি নেতা হাজী আবদুল আজিজের (৬৫) মৃতদেহ সকালে উদ্ধার করা হয়েছে।রোববার সকালে উপজেলার নগদা শিমলা এলাকা থেকে ওই নেতার মৃতদেহ উদ্ধার করা হয়।নিহত আবদুল আজিজ নগদা শিমলা ওয়ার্ড বিএনপির সভাপতি।গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, হাজী আবদুল আজিজ শনিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয় লোকজন নগদা শিমলা এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।সূত্র: যুগান্তর

ad

পাঠকের মতামত