যশোর-৬: কেশবপুরের ৭৯ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট নেই
যশোর-৬ আসনে কেশবপুরের ৭৯ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট দিতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ।বিএনপির এ প্রার্থী যুগান্তরকে বলেন, তাকে পোলিং এজেন্ট ফরম দেয়া হয়নি। তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এজেন্ট ফরম আনতে গেলে তাকে তা দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন এ বিএনপি প্রার্থী।এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা মীজানুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। সূত্র: যুগান্তর




