মির্জা আব্বাসের বাসার সামনে পুলিশ-বিজিবির অবস্থান
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বাসার সামনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার দুপুর দেড়টা থেকে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা রাজধানীর শাহজাহানপুরে তার বাসার চারদিকে অবস্থান নিয়েছে।এরই মধ্যে দু’একজনকে গ্রেপ্তার করার অভিযোগ পাওয়া গেছে।বিএনপি সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেছে।এর আগে গত ১১ ডিসেম্বর বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর ঘোরাঘুরিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছিলেন ঢাকা-৮ আসনের এই প্রার্থী। এদিন নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমার বাসার সামনে কখনও সাদা পোশাকের লোকজন, আবার কখনও পুলিশের পোশাক পরা লোকজন ঘোরাঘুরি করছে। এমতাবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। শুধু তাই নয়, আমি আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।’




