একে-২২ রাইফেলসহ ৩জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী
সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযান পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।রাঙ্গামাটিতে একে-২২ রাইফেলসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোর ৫ ঘটিকায় রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তারাছড়ি এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে এরা ধরা পড়ে। এরা আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস (মুলদল) এর সদস্য। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- বঙ্কিম চন্দ্র তঞ্চংগ্যা (৪৬), পাভেলতঞ্চংগ্যা (২২), ও যতীন কান্তিতঞ্চংগ্যা (৪৮)। তাদের কাছ থেকে ৩ রাউন্ড এ্যামুনিশন ও ৪ টি চাইনিজ চাকুও উদ্ধার করা হয়েছে।সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযান পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে। সূত্র: আমাদের সময়.কম




