242625

সেনা মোতায়নের পরও গ্রেপ্তারের চাপ বাড়ছে : ফখরুল

সেনাবাহিনী মোতায়েনের পর নির্বাচনী পরিবেশের উন্নতি না হয়ে উল্টো বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা ও গ্রেপ্তার বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে প্রচারণার জন্য বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে তিনি এ কথা বলেন।ভয়াবহ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ইসি ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যেহেতু নির্বাচনে এসেছি, আমরা নির্বাচনে থাকতে চাই। আমরা এখনও আহ্বান জানাবো নির্বাচন কমিশনকে এবং সরকারকে যেন তাদের এই ভয়াবহ কর্মকাণ্ড এটা থেকে বিরত থাকুক। নির্বাচনকে শেষ মুহূর্তে হলেও নিরপেক্ষ করার চেষ্টা করুক।’

সেনাবাহিনী মোতায়নের পর নির্বাচনের পরিবেশের উন্নতি হবে বলে আশা করেছিলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, উল্টো বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর বাড়ছে গ্রেপ্তার ও হামলার চাপ। আক্রমণ থেকে বাদ পড়ছেন না দলের শীর্ষস্থানীয় নেতারাও।এ সময় বিএনপি মহাসচিব আভাস দেন, আজ ঐক্যফ্রন্টের জরুরি সভায় আসতে পারে গুরুত্ব কোনো সিদ্ধান্ত। আজ দুপুর ২টার দিকে বগুড়া সদরের বাঘপাড়ার পথসভায় যোগ দেবেন মির্জা ফখরুল। শিবগঞ্জ, গোবিন্দগঞ্জ ও রামনাথপুর থানার কয়েকটি পথসভায় অংশ নেবেন তিনি।

ad

পাঠকের মতামত