‘বিএনপি ইসি ও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে’
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শুরুতে বিএনপি নির্বাচন বয়কট করতে না পেরে নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত হয়েছিল।পরবর্তীতে নির্বাচনে অংশ নেয়ার পর নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় বিএনপি নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।মঙ্গলবার সকালে কুষ্টিয়ায় জেলার ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে হানিফ এ কথা বলেন।হানিফ আরো বলেন, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি ক্ষমতায় থাকতেও জনবিচ্ছিন্ন ছিল, আবার ক্ষমতার বাইরে থেকেও জনবিচ্ছিন্ন। বিএনপি জানে নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে তাদের জয়লাভের কোন সুযোগ নেই।এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ নন্দী, অতিরিক্ত সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদসহ জেলার ক্রীড়াবিদ ও সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।




