242141

ভাগ্নেকে অবিলম্বে আদালতে হাজির করার অনুরোধ সালাহ্উদ্দিনের

ঢাকা-৪ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদের ভাগ্নে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোমিন উল্লাহ মুকুলকে গ্রেপ্তারের দুদিন পরও আদালতে হাজির না করায় উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার।এদিকে, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কদমতলী-শ্যামপুরের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেছেন সালাহ্উদিন আহমেদ।সালাহ্উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক তানভীর আহমেদ রবিন বলেন, গত শনিবার রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। কিন্তু ৪৮ ঘণ্টা পরও মোমিনকে গ্রেপ্তার না দেখানোয় আমরা আতঙ্কিত।মোমিনকে অবিলম্বে আদালতে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।

ad

পাঠকের মতামত