242093

সাবেক মন্ত্রী জাকারিয়া খান ঐক্যফ্রন্টে

সাবেক মন্ত্রী ও দৈনিক মানবকন্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া খান চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান করেছেন। সোমবার ফ্রন্টের কার্যালয় নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনের পর তিনি আনুষ্ঠানিকভাবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোটে নাম লেখান।সাবেক মন্ত্রী ও দৈনিক মানবকন্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া খান চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান করেছেন। সোমবার ফ্রন্টের কার্যালয় নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনের পর তিনি আনুষ্ঠানিকভাবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জোটে নাম লেখান।জাকারিয়া বাংলাদেশ সরকারের ১৯৭৭-১৯৭৯ সাল পর্যন্ত উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

ওসমানী স্বর্ণপদক পাওয়া এই ভাষা সৈনিক ১৯৩৩ সালের আঠারো নভেম্বর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আসামের শিবসাগর শহরে জন্মগ্রহণ করেন। কিশোর বয়স থেকেই ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মানসিকভাবে ও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। স্বাধীন পাকিস্তানে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে যে দুর্বার সংগ্রাম ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত হয়েছিল তাতেও সক্রিয় কর্মী হয়ে যুক্ত থেকে একুশে ফেব্রুয়ারি মিছিল করতে গিয়ে কারাবরণ করেন।

ad

পাঠকের মতামত