পোস্টারে নেই, মানুষের হৃদয়ে আছি: নোমান
দরজায় কড়া নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র পাঁচ দিন বাকি। নির্বাচনী প্রচারে মাঠে তেমন একটা দেখা মিলছে না জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি প্রার্থীদের।এ বিষয়ে বিএনপি দল থেকে অভিযোগ-লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তাদের প্রচারে হামলা, ভাঙচুরসহ বিভিন্নভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে।বিএনপির কেন্দ্রীয় নেতাদের দাবি-পোস্টার লাগালেই ছিঁড়ে ফেলছে ক্ষমতাসীন দলের কর্মীরা।এ প্রসঙ্গে চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, ‘তাতে কোনো সমস্যা নেই। আমাদের পোস্টার ছিঁড়ুক, ব্যানার পুড়িয়ে দিক। ভোটাররা শুধু ভোট দিতে পারলেই হল। এতেই আমাদের জয় নিশ্চিত।’তাকে চেনাকে পোস্টার-ব্যানার লাগবে না জানিয়ে তিনি বলেন, ‘সারাজীবন মানুষের পাশে ছিলাম। মানুষ আমাকে তাদের হৃদয়ে জায়গা করে দিয়েছে। আমি নোমানকে চেনাতে কোনো পোস্টার-ব্যানার লাগবে না।’
এবার বিএনপির পক্ষে মানুষের গণজোয়ার দেখেছেন বলে দাবি করেন তিনি।তিনি বলেন, শত বাধাবিপত্তির মধ্যেও আমরা নির্বাচনে থাকব।এটিকে নিজেদের আন্দোলন বলে মনে করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।নিজের নির্বাচনী এলাকা এখনও অনুন্নত বলে মন্তব্য করেন তিনি।এবার জয়ী হলে জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন করে এবং অন্যান্য সব সমস্যা চিহ্নিত করে একটি পরিকল্পিত ও সুন্দর নগরী জনগণকে উপহার দেবেন বলে আশা ব্যক্ত করেন এই সাবেক মৎস্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী।




