241779

লেভেল প্লেয়িং ফিল্ড চায় আওয়ামী লীগও

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টের মত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে আওয়ামী লীগও। দলটি জানায়, এ পর্যন্ত বিএনপি জামায়াত তাদের পাঁচজন নেতাকর্মীকে হত্যা করেছে বলেও দাবি করে।রোববার রাত ৮টায় নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে অভিযোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।তারা বলেন, দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের ওপর নির্যাতন চলছে। এ সব নির্যাতনে এ পর্যন্ত পাঁচজন নিহত, ২৫০ জন আহত হন। এছাড়া বসতবাড়ি দোকানপাটসহ ১১টি গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগ নেতারা বলেন, তফসিল ঘোষণার পর থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সারাদেশে দলীয় নেতাকর্মীদের ওপর আক্রমণ ও হামলা চালিয়ে যাচ্ছে। তারা ২০১৩ সালের মতো সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চলেছে। যা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত বাধাগ্রস্ত করছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের জন্য নির্বাচন করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তাই প্রধান নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে লেভেল প্লেযিং ফিল্ড নিশ্চিতের দাবি জানানো হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আখতারুজ্জামান, রিয়াজুল কবির কাওসার প্রমুখ।

ad

পাঠকের মতামত