241448

লেভেল প্লেয়িং হলে বুঝা যেতো পাল্লা কার ভারী : আফরোজা আব্বাস

ঢাকা- ৯ আসনের বিএনপি প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে ১ টা পর্যন্ত তার নির্বাচনী আসনের তিলপা পাড়া, খিলগাঁও চৌরাস্তা, সিপাহী বাগ, গোরান নবাবী মোড়সহ বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন।এসময় তিনি বলেন, নির্বাচনের মাঠ লেভেল প্লেয়িং হলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা নির্ভয়ে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারতো। কিন্তু সিইসি, সরকারের মন্ত্রী-এমপি, পুলিশ ও সিভিল প্রশাসন একজোট হয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার ও গায়েবী মামলার মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে দুরে রাখতে চাচ্ছে। নির্বাচনের মাঠ নূন্যতম লেভেল প্ল্যায়িং হলে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঠে খুঁজে পাওয়া যাবে না।

আফরোজা আব্বাস আগামী ৩০ ডিসেম্বর সকল প্রকার ভয়ভীতি ও হুমকি ধামকি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।এদিকে ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থীরা নেতা-কর্মীদের মিছিল নিয়ে গনসংযোগ করেছেন। এসময় তারা নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে বলেন, পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রতিনিয়ত তাদের নেতা-কর্মীদের তাড়িয়ে বেরাচ্ছে। বাসায় বাসায় তল্লাশি চলছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন কোনভাবেই সম্ভব নয়।শ্যামপুরের বিভিন্ন এলাকায় শনিবার গণসংযোগ করেছেন ঢাকা ৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সালাহ্উদ্দিন আহমেদ।

তিনি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তারা প্রজাতন্ত্রের লোক। তাদের কাজ জনগণের নিরাপত্তা দেয়া। কিন্তু কিছুু পুলিশ সদস্য যেভাবে আচরণ শুরু করেেেছ, নির্বিচারে গ্রেপ্তার করছে, তাতে অবাধ নির্বাচন কিছুতেই সম্ভব নয়। নির্বাচন কমিশনও (ইসি) সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারছে না। ইসি ও প্রশাসন আওয়ামী লীগের হয়ে কাজ করছে।’তার সময়ে শ্যামপুর-কদমতলীতে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে আবারো ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, জনগণ রাস্তায় নেমে গেছে। দু’একদিন পরে আরো নামবে। এখন আর তাদের দাবিয়ে রাখা যাবে না।

এলাকার ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি ঢাকা-১১ আসনের প্রার্থীর:নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এলাকার ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী শামিম আরা বেগম। শনিবার রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মৌলভীরটেক এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের কাছে এমন প্রতিশ্রুতির কথা জানান তিনি।তিনি আরো বলেন, যেখানেই যাই, সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে। ৩০ ডিসেম্বর সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হলে জনগণ তাকেই নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি।

ad

পাঠকের মতামত