241445

প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে ভোটকেন্দ্রের ছবি বা ভিডিও করা যাবে: ইসি

আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ছবি বা ভিডিও করতে প্রিসাইডিং অফিসারের অনুমতি লাগবে, এমন বিধি রেখে সাংবাদিক নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ শনিবার রাতে এ সংক্রান্ত এক নীতিমালা প্রকাশ করে নির্বাচন কমিশন । এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক সভা থেকেও সাংবাদিকদের জন্য একটা নীতিমালা করার প্রস্তাব আসে।একভাবে গত ১৪ ডিসেম্বর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রের ভেতর থেকে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ad

পাঠকের মতামত