পাবনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান
পাবনার চাটমোহরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।শুক্রবার বিকালে নৌকা প্রতীকের এক পথসভায় হরিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. ইসমাইল হোসেন এবং যুবদল নেতা হাজি মোজাম্মেলের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকবুল হোসেন তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।




