240897

ড. কামালের হুঁশিয়ারি, সাত দিন সময় আছে

সরকারের উদ্দেশে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সাত দিন সময় আছে, ভাওতাবাজি বন্ধ করুন। বন্ধ না হলে জনগণ নির্বাচন মেনে নেবে না। শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ক্ষমতাসীনদের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, মাথা ঠিক করেন। মাথা ঠাণ্ডা করেন। মাথা সুস্থ করেন। ইলেকশনে জিততে হবে। এভাবে ভাওতাবাজি করে জিতবেন, এটাকে জিতা বলে না। মানুষের সঙ্গে ভাওতাবাজি করা, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা সংবিধান লঙ্ঘন। যেটা করা হচ্ছে, যতো স্বৈরাচারী সরকার এ পর্যন্ত এসেছে সবাইকে ছাড়িয়ে গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে বিধানগুলো রয়েছে, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করুন। কারণ প্রশাসনের লোকজন পক্ষপাত করছে। বিশেষ করে পুলিশ। তারা পাইকারিভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছেন। পুলিশ থাকবে নিরপেক্ষ। কিন্তু আপনারা তার উল্টো কাজ করছেন। এগুলো ১৬ আনা পরিপন্থি। সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। আমরা বলছি না যে, ভোট বিরোধী দলকে দিতে হবে।সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের কর্মসূচির অনুমতির বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষকে বলেছি। তারা বলেছেন, আপনারা করতে পারেন।

বিএনপির প্রার্থিতা বাতিল ও জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিল হতে পারে- এবিষয় দৃষ্টি আকর্ষণ করা হলে আলাল বলেন, জামায়াত নিবন্ধিত দল নয়। আর ধানের শীষের প্রার্থি হলো ঐক্যবদ্ধ প্রার্থি। সুতরাং ধানের শীষের যেসব প্রার্থি বাতিল করা হয়েছে- এবিষয়ে উচ্চ আদালত হস্তক্ষেপ করতে পারে না। এবিষয়ে আমরা নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছি। সেটা না হলে, আমরা সেসব আসনের নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে পুন:তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছি।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির হোসেন প্রমুখ।

ad

পাঠকের মতামত