240869

‘একটার মধ্যে ভোট দিয়ে তারপর পাহারায় বসতে হবে’

ভোটের দিন দুপুর একটার মধ্যে ভোট দিয়ে তারপর পাহারায় বসতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা স্টেডিয়ামে আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি।মাহমুদুর রহমান মান্না বলেন, গত ৫ বছরে বাংলাদেশ লুটের বাজার হয়েছে। ব্যাংক, শেয়ার বাজার লুট হয়েছে। মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। যে অত্যাচার হয়েছে মানুষের কাছে মাফ চাচ্ছেন আমাদেরও আপনি মাফ করে দিয়েন। প্রার্থীদের মারছেন, মানুষকে মারছেন রাতের আঁধারে কিছু লোক নিয়ে মিছিল করে আমাদের হামলা করে মনে করবেন না মানুষ ভয় পেয়ে যাবে।

তিনি বলেন, মনে করেছেন আমাদের ভোট থেকে এসব হামলা মামলা করে সরিয়ে দেবেন, এবার ভোট আমরা করবোই। সরবো না। আমরা বিদ্রোহ করবো আর সেদিন হবে ৩০ তারিখ। সবাই মিলে আমরা ভোট দিতে যাবো। ৮টা থেকে ১ টার মধ্যে ভোট দেয়া শেষ করে দেবেন। তারপর খেয়ে ধেয়ে আবার ভোটকেন্দ্রে যাবেন। কেউ কিছু বললে বলবেন ভোট তো দিয়েছি, এখন ফলাফল পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেবো। অনেক সহ্য করেছি ১০ বছর, এখন শান্তির বাংলাদেশ গড়তে চাই।ডা. জাফরউল্লাহ বলেন, শেখ হাসিনা এখন কেন ক্ষমা চান, কারণ তিনিও জানেন তিনি জাতির কাছে ভুল করেছেন। এবার ধানের শীষের জয় কেউ আটকাতে পারবে না।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা পখরুল, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান, ২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, ৪ আসনের প্রার্থী মনির হোসাইন কাসেমী, ৫ আসনের প্রার্থী এস এম আকরাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএন কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম প্রমুখ।

ad

পাঠকের মতামত