240722

বিকেলে সংবাদ সম্মেলন ড. কামালের

নিউজ ডেস্ক।। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বাংলাদেশ জার্নাল জানান, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলবেন তিনি।

সূত্র জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের অবহিত করবেন ড. কামাল হোসেন।

ad

পাঠকের মতামত