240550

সাকিব ঘূর্ণিতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ খেলাটি দেখুন (সরাসরি)

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। ২৬ বলে অপরাজিত ৪২ রান করা সাকিব বল হাতেও কারিশমা দেখাচ্ছেন। তার ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২১২ রান তাড়া করতে নেমে ১৩৮ রানে ৭ উইকেট হারিয়েছে উইন্ডিজ। নিজের করা ৩.১ ওভারে ৫ উইকেট শিকার করেন সাকিব।এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ১৪.১ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান। জয়ের জন্য ৩৫ বলে ৭৪ রান করতে হবে উইন্ডিজকে।

সাকিবের ঘূর্ণিতে বিপর্যস্ত উইন্ডিজ। নিজের প্রথম ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠা শাই হোপ-নিকোলাস পুরানের জুটি ভাঙেন সাকিব। ৬৩ রানে ৩ উইকেট হারানো উইন্ডিজকে খেলায় ফেরান সিমরন হিটমার ও রোভম্যান পাওয়েল। ভয়ঙ্কর হয়ে ওঠা সেই জুটি ভাঙেন সাকিব। ১৭ বলে ১৯ রান করা হিটমার ফেরেন সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে। এরপর ছয়ে ব্যাটিংয়ে নামা ড্যারেন ব্রাভোকেও সাজঘরে পাঠান সাকিব।

ad

পাঠকের মতামত