আ.লীগের ২১ অঙ্গীকার ইশতেহারে
অনলাইন ডেস্ক।। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহারে ২১টি অঙ্গীকার দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার পাঠ শুরু করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ইশতেহারে আওয়ামী লীগ যেসব অঙ্গীকার তুলে ধরেছে, সেগুলোর মধ্যে রয়েছে:
১.গণতন্ত্র, নির্বাচন ও কার্যকর সংসদ, ২. আইনের শাসন ও মানবাধিকার সংরক্ষণ, ৩. দক্ষ, সেবামুখী ও জবাবদিহিতা মূলক প্রশাসন, ৪. জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তোলা, ৫. দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, ৬. অগ্রাধিকার ভিত্তিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূল, ৭. স্থানীয় সরকার, জনগণের ক্ষমতায়ন, ৮. প্রতিটি গ্রামে আধুনিক নগরীর সব সুবিধা পৌঁছে দেয়া
৯. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, ১০. দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা, ১১. ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ. ১২. ২০২০ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা হবে, ১৩. ১ বছরের নিচে ও ৬৫ বছরের উপরে সকল নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হবে। ১৪. আগামী ৫ বছরে জিডিপি ১০ শতাংশে উন্নীত এবং ২০৩০ সালের মধ্যে মাথাপিছু আয় ৫,৪৭৯ ডলারের বেশি করার পরিকল্পনা, ১৫. ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ; দারিদ্র নামবে শূন্যের কোঠায়, ১৬. ২১-২৩ সালের মধ্যে ৫-জি ইন্টারনেট সেবা চালু




