238350

আসলামের ‘গুন্ডা বাহিনীকে’ দায়ী করলেন ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে আসলামুল হক আসলামের ‘গুন্ডা বাহিনী’ ছাত্রলীগের ইব্রাহীম, জাকির ও কাউন্সিলর টিপুর নেতৃত্বে আমাদের গাড়িবহরে হামলা চালায়। হামলায় আমার গাড়িসহ ৭-৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে ঢাকা-১৪ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত এমপি প্রার্থী সাজু ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের গাড়িচালকসহ ২৫-৩০ জন আহত হয়েছেন।শুক্রবার পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে ড. কামাল বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের ওপর হামলা করা হয়েছে। এটা শহীদদের অবমাননা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বুদ্ধিজীবী দিবসে জাতীয় নেতাদের ওপর আক্রমণ শহীদ বুদ্ধিজীবীদের আক্রমণের শামিল। এই দুর্বৃত্তায়নকারী আওয়ামী লীগের মুখে স্বাধীনতার কথা মানায় না।তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেশপ্রেমিক কোনো মানুষের কাজ হতে পারে না। যেসব ছোকরা-টোকাই আমাদের ওপর হামলা করেছে, তারা দুই পয়সার ভাড়াটিয়া। তোমরা এসব নোংরা কাজ করে কয় পয়সা পাও? দুই পয়সার কাজ করো! এটা বাদ দিয়ে আমার কাছে আসো, রমি তোমাদের চার পয়সা দেবো। এ ন্যাক্কারজনক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

কামাল হোসেন বলেন, সংবিধান অনুযায়ী সবাই আইনের আশ্রয় ও সাহায্য পাবে। অথচ বিজয়ের মাসে শহীদ দিবস হামলা করে বঙ্গবন্ধুর সই করা সংবিধানকে অমান্য করেছে। শহীদ দিবসে এ ধরনের হামলা কোন দেশপ্রেমিক করতে পারে না।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আসম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও প্রেসিডিয়াম সদস্য রেজা কিবরিয়া প্রমুখ।

ad

পাঠকের মতামত