238154

মাশরাফির জন্য নিজ উদ্যোগে মাঠে নেমেছেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা

নড়াইল কাঁচা বাজারের ছোট্ট একটি হোটেল খান জাহান আলী। হোটেলটির মালিক ইসহাক হোসেন। সকালে হোটেলের কাস্টমার সামলে ৯টা থেকে শুরু করেছেন মাশরাফির জন্য নৌকা তৈরির কাজ।দোকানের তিনজন কর্মচারী নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন মাশরাফির নির্বাচনী প্রচারণায়। বাঁশের কঞ্চি দিয়ে নৌকার কাঠামো বানিয়ে তাতে সেলাই করে লাল-সবুজ কাপড় বসিয়ে তৈরি করা হচ্ছে ছোট ছোট নৌকা।এরকম ছোট ছোট নৌকা তৈরি করে তা বিভিন্ন স্থানে প্রচারের জন্য রেখে দেয়া হবে। মাশরাফির ভক্ত এই ক্ষুদ্র ব্যবসায়ী ইসহাক হোসেন বলেন, ভাই আমাদের বস মাশরাফি নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে। এমন সুযোগ আর পাব না, ব্যবসা-টাকা এগুলো বেঁচে থাকলে পরেও পাওয়া যাবে।

ইসহাকের মতো সবজি বিক্রেতা মোবারক, মুদি দোকানি সাঈদ, কসমেটিক বিক্রেতা মিশন ব্যবসা কমিয়ে এখন শুধুই মাশরাফির জন্য ভোটের মাঠে।মহিষখোলা কাঁচাবাজারের আরেক ফল বিক্রেতা মন্নু মোল্যা ব্যবসার সময় কিমিয়ে নিয়ে সারদিন মাশরাফির লিফলেট বিলি করছেন পাড়ায়-মহল্লায় আর বাসস্ট্যান্ডে। মাশরাফি পাগল এই ক্ষুদ্র ব্যবসায়ী মাশরাফি মনোনয়ন পাবার পর থেকে বাইরের কাউকে দেখলেই ভোট চেয়ে একটি করে ফল খাওয়াচ্ছেন।মাশরাফির পরিবার কিম্বা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী হয়তো জানেই না নিজের অর্থে কীভাবে নেমে পড়েছেন এলাকার গরীব-ক্ষুদ্র ব্যবসায়ীরা। জেলা ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি লায়েব আলী একটি মোটর সাইকেলে নিজ খরচে নৌকা মার্কা স্থাপন করে তাতে লাইট জ্বালিয়ে সারাদির ঘুরে বেড়াচ্ছেন।

তার বক্তব্য, এলাকার সকল ইজিবাইক চালক মাশরাফির জন্য পাগল হয়ে গেছে, তারা নিজ নিজ খরচে মাশরাফির প্রচার চালাচ্ছে। আমাদের সোনার ছেলের জন্য করবো না তো কার জন্য করবো।পিছিয়ে নেই অন্য ব্যবসায়ীরাও। নিজেদের অর্থ ব্যয় করে প্রচারণায় অংশ নিচ্ছেন তারা। প্রচারের ব্যানারে তাদের নাম কিংবা ছবি শোভা পাচ্ছে কিন্তু গরীব খেটেখাওয়া মানুষের নিভৃতে নিঃস্বার্থভাবে মাশরাফির জন্য ভালোবাসা দেখে এলাকার ছেলে-বুড়ো সকলেই মাঠে নেমে পড়েছেন।

ad

পাঠকের মতামত