237647

টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পৈত্রিক বাড়িতে দুপুরের খাবর শেষে নির্বাচনি জনসভায় অংশ নিতে কোটালীপাড়ায় যাবেন শেখ হাসিনা।ভোটের প্রচারণার উদ্দেশ্যে বুধবার সকালে ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া রওয়ানা হন প্রধানমন্ত্রী। সকাল ৮ টা থেকে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া, নিমতলা, হাসাড়া, ছনবাড়ি, দোগাছি, মেদেনী মন্ডল, মাওয়া ও শিমুলিয়া এলাকায় আওয়ামীলীগ নেতা-কর্মীরা ব্যানার নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য রাস্তার দুপাশে সাধারণ জনগণ ভীড় করেন। সকাল সোয়া ৯টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকা অতিক্রম করেন তার গাড়িবহর। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান।

শ্রীনগরের ছনবাড়ি এলাকা অতিক্রম করেন সাড়ে ৯টার দিকে। সেখানে মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোটের প্রার্থী মাহি বি. চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল পৌনে ১০ টারদিকে লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে পৌছাঁন, সেখানে মুন্সীগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাগুপ্তা ইয়াসমিন এমিলি উপজেলার নেতাকর্মীদের নিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী মন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ভিআইপি ফেরী ঘাটে রাখা ক্যামেলিয়া ফেরিতে চলে যান। সকাল ১০ টা ১০ মিনিটে কাঠাঁলবাড়ির উদ্দেশে ফেরিটি ছেড়ে যায়।

ad

পাঠকের মতামত