রাতে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ
নিয়মিত মেডিকেল চেক-আপের জন্য আজ রাতে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি বিমানে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূতের। এরশাদের সঙ্গে পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুও যাবেন।বাংলাদেশ জার্নালকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এরশাদের একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার।




