235076

আমারও ভাবি!

বিনোদন ডেস্ক।। তাহসান মিথিলার বিবাহ বিচ্ছেদের এক বছরেরও বেশি সময় পর সোমবার জন কবিরের সঙ্গে মিথিলার ঘনিষ্ঠ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ছবিকে ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জনও। অনেকেই তাদের এ ঘনিষ্ঠতার বিষয়ে প্রশ্ন করলেও ফেসবুক কমেন্টে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জন। সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের এক কমেন্টের রিপ্লেতে মিথিলাকে নিয়ে তিনি লিখেছেন, আমারও ভাবি। তাহসান, মিথিলা, জন; তিনজনেরেই পেশায় অসম্ভব রকমের মিল। তিনজনই একদিকে গান করে, আবার অভিনয়ের সঙ্গেও যুক্ত। এক সময় তিনজনের মধ্যে ভালো বন্ধুত্বও ছিল। এক সময় ঘর বাঁধেন তাহসান ও মিথিলা। এই দুই তারকার দাম্পত্য জীবন নিয়ে গত বছর হুট করেই সৃষ্ট গুঞ্জনের পর প্রকাশ্যে আসে বিচ্ছেদের বিষয়টি। তখন থেকেই শোনা যাচ্ছিল, জনের সঙ্গে মিথিলার ঘনিষ্ঠ সম্পর্কের কথ।

সোমবার জন যখন মিথিলার সঙ্গে ঘনিষ্ঠ ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন তখন সেই গুঞ্জনের মাত্রা অনেকটাই বেড়ে যায়। মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। একটি হাসির ইমো ও একটি শব্দ ছিল ওই ছবির ক্যাপশন। হাসির ইমো আর কন্টেন্ট লেখা ওই ছবিটি এখনও পর্যন্ত ছবিটি তিন হাজারেরও বেশি শেয়ার হয়েছে, কমেন্টে পড়েছে হাজারেরও বেশি। বেশিরভাগ কমেন্টের রিপ্লে না দিলেও সংগীত জগতের আরেক তারকা ফুয়াদ আল মুক্তাদিরের কমেন্টেগুলোর উত্তর দিয়েছেন জন কবির। ফুয়াদ ওই ছবির কমেন্টে লেখেন, ভাবি। তখন তার রিপ্লেতে জন ফুয়াদকে ট্যাগ করে লেখেন, আমারও ভাবি। এরপর ফুয়াদের দেয়া একটি ইমোজিতে শেষ হয় তাদের ওই কথোপকথন। প্রসঙ্গত, তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালের ২০ জুলাই তাহসান-মিথিলার বিবাহবিচ্ছেদের ঘোষণা আসে। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান।

ad

পাঠকের মতামত