234946

‘ইউ লুক সো প্রিটি’: অভিনেত্রী তিথিকে এরশাদ

বিনোদন ডেস্ক: দেশের তারকা অঙ্গনের মানুষদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্বাভাবিক হৃদ্যতার কথা সবারই জানা। তারকাদের তিনি যেমন উৎসাহিত করেন একইভাবে তাদের কাজের প্রশংসা করতেও কার্পণ্য করেন না।ফলে অতীতে ও হাল আমলেও বিভিন্ন সময় তারকাদের সঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা যায় এরশাদকে।বছর তিনের আগে তেমনই এক শোবিজ তারকা আলোচিত মডেল ও অভিনেত্রী কবির তিথি এক ডিনারে আকস্মিকভাবে এরশাদকে সামনে পেয়ে যান। দেশের এত বড় একজন ব্যক্তিত্বকে হঠাৎ এত কাছাকাছি দেখতে পেতে উচ্ছ্বসিত হন তিথি।

২০১৫ সালের অক্টোবরে মূলত একটি একটি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিতে সেখানে গিয়েছিলেন তিথি। এর আগেই নৈশভোজে উপস্থিত হন এরশাদ। তিথি হঠাৎ দেখতে পান এরশাদকে। তখন তাদের মধ্যে কিছুক্ষণ আলাপচারিতার হয়। পরে দুজনে একসঙ্গে ডিনার করেন।সাবেক একজন রাষ্ট্রপতির সঙ্গে ডিনার করার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সেদিন তিথি বলেছিলেন, ‘এটা বিনোদন ম্যাগাজিনের জন্য একটি ফটোশুট ছিল। এরশাদ আঙ্কেল সেখানে উপস্থিত থাকবেন জানা ছিল না। ফটোশুটের কাজ শেষ করে একসঙ্গে ডিনার করলাম। তিনি অনেক ভাল একজন মানুষ। আমার খুব প্রশংসা করেছেন। আমাকে অনেক উৎসাহ দিলেন।’

তিথি বলেন, ‘ডিনারের সময় হঠাৎ আঙ্কেল আমাকে বললেন- “ইউ লুক সো প্রিটি”। তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলে বেশ ভাল লেগেছে। উনি অনেক বড় মানুষ।’ওই নৈশভোজে এরশাদ ও কবির তিথি ছাড়া মডেল অভিনেতা নিরবও উপস্থিত ছিলেন। এরপর ডিনার শেষে এরশাদ ও তিথি একসঙ্গে ছবি তোলেন। সেই ছবি নিজের ফেসবুক ওয়ালেও পোস্ট করেন তিথি। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘মিশন মাদ্রিদ’ ছবিতে কাজ করেছেন তিথি। তবে ছবির কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়।

ad

পাঠকের মতামত