234698

আল্লামা শাহ আহমদ শফীর প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা প্রস্তুতির জোড়কে কেন্দ্র করে ঢাকার টঙ্গির মাঠে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছেন আল্লামা শাহ আহমদ শফী।কর্মসুচির মধ্যে রয়েছে সোমবার সকাল ১০টায় দেশের প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান, বিকেল ৪টায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল এবং প্রত্যেক মসজিদে দোয়া। কর্মসূচি পালনে সর্বস্তরের আলেম উলামা, তাবলীগী সাথী ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানান আল্লামা শাহ আহমদ শফী ।রবিবার বিকেল ৫টায় হাটহাজারী মাদরাসায় আল্লামা আহমদ শফীর কার্যালয়ে এক জরুরী বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতী জসীমুদ্দীন, মাওলানা ওমর, মাওলানা ইয়াহয়া, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী।

সন্ধ্যায় হাটহাজারী মাদরাসা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা প্রস্তুতির জোড়কে কেন্দ্র করে ঢাকার টঙ্গির মাঠে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে আল্লামা আহমদ শফী বলেন, রবিবার সকাল থেকে মাওলানা সাদের অনুসারীরা টঙ্গীর মাঠ দখল করার জন্য মাঠে অবস্থানরত জোড়ের ইন্তোজামে কর্মরত নিরীহ নিরস্ত্র তাবলীগী সাথি ও মাদারাসা ছাত্রদের উপর লাটিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে একাধিক সাথিকে শহীদ ও তিন শতাধিক সাথীদের মারাত্মকভাবে আহত করেছে।

তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেশের ইতিহাসে ঘটেনি। এটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং শান্তিপূর্ণভাবে বিশ্ববাপি দাওয়াতের কাজকে স্তব্ধ করা এবং মুসলমাদের মাঝে বিবেদ বিশৃংখলা সৃষ্টির জন্য এ হামলা চালানো হয়।সম্মিলিত উলামায়ে কেরাম মাওলানা সাদের অনুসরণ বৈধ নয় বলে ফতোয়া দেয়ার পরও কুরআন সুন্নাহর মনগড়া অপব্যাখ্যাকারি, আম্বিয়া ও সাহাবাদের শানে কটূক্তকারী, নেজামুদ্দিনের স্বঘোষিত আমির মাওলানা সাদের ইতাআতের নামে আক্রমণকারীরা হামলা চালিয়েছে।তারা যে ষড়যন্ত্রকারী ইতোমধ্যে বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাদের ষড়যন্ত্র বন্ধ এবং টঙ্গী মাঠে পূর্বের মতো শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এবং জোড় ও বিশ্ব ইজতেমার পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে সরকার, প্রশাসনের দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান।

ad

পাঠকের মতামত