234692

‘ধানের শীষের প্রার্থী যেভাবে চাইবেন সেভাবেই নির্বাচন হবে’

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, গাজীপুর- ২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী যেভাবে চাইবেন সেভাবেই হবে নির্বাচন।রোববার সকালে নগরীর ভূরুলিয়ায় একটি কমিউনিটি সেন্টারে গাজীপুর মেট্রো থানা বিএনপি আয়োজিত নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল। পরর্তীতে দেশের হাল ধরার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও হত্যার ষড়যন্ত্র চলছে। কিন্তু এদেশের জনগণ আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদের ষড়যন্ত্রের জবাব দিয়ে দেবে।

সদর থানা বিএনপির আহ্বায়ক কাজী মাহবুব উল হক গোলাপের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিটি কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, সহসভাপতি আফজাল হোসেন কায়সার, আহাম্মেদ আলী রুশদী, অধ্যাপক নজরুল ইসলাম, আনোয়ারা বেগম, আব্দুল আউয়াল, সৈয়দ আখতারুজ্জামান, সাংবাদিক দেলোয়ার হোসেন, মাহবুবুর রশিদ খান শিপু, খায়রুল আলম প্রমুখ।

ad

পাঠকের মতামত