234549

যত রেকর্ড ঢাকা টেস্টে

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছে টাইগাররা। এ পথে অসংখ্য রেকর্ড হয়েছে।* ৪ বছর পর টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। সবশেষ ২০১৪/১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে টাইগাররা। রোডেশিয়ানদের ধবলধোলাই করার পর ওয়েস্ট ইন্ডিজকেও ২ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করল তারা।* ঢাকা টেস্টে ক্যারিবীয়দের ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এটিই স্বাগতিকদের প্রথম ইনিংস ব্যবধানে জয়। সবচেয়ে বড় জয়ও। এর আগে সবচেয়ে বড় ব্যবধানে জয় ছিল ২২৬ রানে। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এ ব্যবধানে জেতে তারা।

* প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৮ রানের জবাবে ১১১ রানে অলআউট হয় উইন্ডিজ। ফলে ফলোঅনে পড়ে অতিথিরা। এ নিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষকে ফলোঅনে পাঠালো টাইগাররা।* প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এক ইনিংসে কোনো দলের প্রত্যেক ব্যাটসম্যানের দুই অঙ্কের রান করার নজির আছে ১৪বার। এর মানে ১১ জন ব্যাটসম্যানই কমপক্ষে ১০ রান করেছে। এ টেস্টে তা-ই করে দেখিয়েছে বাংলাদেশ।* ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ ব্যাটসম্যানই বোল্ড আউট হন। এ নিয়ে ক্রিকেটের আদি ফরম্যাটের ইতিহাসে এ ঘটনা ঘটনা ঘটলো তৃতীয়বার। সবশেষ ১৮৯০ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্রথম ৫ ব্যাটসম্যানই সরাসরি বোল্ড আউট হন।

* এ টেস্টে বাংলাদেশের ৯৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে সাদমান ইসলামের। ক্যারিয়ারের প্রথম ইনিংসে ১৯৯ বলে ৭৬ রান করেন তিনি। ফলে অভিষেকে সবচেয়ে বেশি বল খেলা ওপেনিং ব্যাটসম্যান বনে গেছেন।

ad

পাঠকের মতামত