নেত্রকোনার পাঁচ সংসদীয় আসনে ১২ জনের মনোনয়নপত্র বাতিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনায় প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। জেলার ৫টি আসনের মোট ৪৩ জন মনোনয়ন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার। রোববার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।মনোনয়ন পত্র বাতিলকৃতরা হলেন, নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত মো. এরশাদুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মো. নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আব্দুল কাইয়ুম খান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত এম এ করিম আব্বাসী, জাকের পার্টি মনোনীত মোস্তফা জামান আব্বাছ, আওয়ামী লীগ মনোনীত শাহ্ কুতুব উদ্দিন তালুকদার।
নেত্রকোনা-২ আসনের জাতিয় পার্টি মনোনীত মোছা. রহিমা আকতার আসমা সুলতানা, স্বতন্ত্র থেকে মো. এজাজুল হক। নেত্রকোনা-৪ আসনের স্বতন্ত্র থেকে শফি আহমেদ। নেত্রকোনা-৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো. আবু তাহের তালুকদার, বাংলাদেশ জাতীয় দল (বিএনপি) মনোনীত রাবেয়া খাতুন, স্বতন্ত্র থেকে জাকির হোসেন তালুকদার।এসময় জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোতাসিম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান উপস্থিত ছিলেন।এদিকে নেত্রকোনা-৩ আসন থেকে কেউ বাতিল হয়নি।




