ফখরুলের মনোনয়ন বৈধ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মনোনয়নপত্রে কোনো অসঙ্গতি ধরা পড়েনি।আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. কেএম কামরুজ্জামান সেলিম।সংশ্লিষ্ট সূত্র জানায়, মির্জা ফখরুলের মনোনয়নপত্রে কোনো গরমিল না থাকায় তা বৈধ ঘোষণা করা হয়েছে।মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন। তিনি এ আসন থেকে একাধিকবার নির্বাচন করেন।
আরো পড়ুন………..যে কারণে হিরো আলমের মনোনয়ন বাতিল:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী হওয়া আলোচিত মডলে, অভিনেতা আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন।হিরো আলমের মনোনয়ন অবৈধ ঘোষণার বিষয়ে আশরাফ হোসেন বলেন, ‘কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করা দেখা গেছে,তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।’
এর আগে গত বুধবার কর্মী-সমর্থকদের নিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।ইউটিউবে বিচিত্র অভিনয়,গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম।




