233920

‘জিয়াকে হত্যা করে চক্রান্তের যাত্রা শুরু করেছিলো ষড়যন্ত্রকারীরা’

বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দলীয় নির্বাচনের বাইরে থাকছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দেশের ইতিহাতে এটিই প্রথম। যমুনা টেলিভিশনের ‘রাজনীতি’ টকশোতে তিনি বলেন, নেত্রীকে নির্বাচনের বাইরে রাখার জন্য এবং দলকে নেতৃত্ব শূন্য করার জন্যই এই চক্রান্ত হয়েছে। নেতৃকে দেশের বাইরে নিয়ে যাওয়ারও জন্য চক্রান্ত হয়েছিলো ১/১১ এর পরে। দলের অগ্রযাত্রাকে রোধ করার জন্য দেশি-বিদেশি একটি চক্র চেষ্টা করেছে। শহীদ জিয়াউর রহমানকে হত্যা করে সেই যাত্রা শুরু করেছিলো ষড়যন্ত্রকারীরা। কিন্তু বিএপির অগ্রযাত্রা থেমে থাকেনি। দেশনেত্রী হাল ধরেছেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের সময় এতো মামলা, গুম-খুনের পরেও বিএনপি দলের কেউ সরকারি দলে যোগ দেয়নি। বিএনপিকে কোণঠাসা করে যে চক্রান্ত করেছে আওয়ামী লীগ। আমরা মনে করি তাদের এবারের ষড়যন্ত্র সফল হবে না। যার কারণে আমরা ঐক্যবদ্ধ। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে জাতীয় প্রয়োজনে। ২০ দল রয়েছে, বিএনপিও আছে। আমরা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। নেত্রী আমাদের শক্তি।গত ৭ মাস আগে খুলনা সিটি নির্বাচনে সন্ত্রাসের কাছে আমি পরাজিত হয়েছিলাম। রাষ্ট্রীয় সন্ত্রাস যে কত ভয়াবহ তা আমি নিজ চোখে দেখেছি।

প্রশাসন ও পুলিশরা ন্যাক্কারজনকভাবে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। সেই পুলিশ, প্রশাসন ও পোলিং এজেন্ট দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এই জাতীয় দুর্যোগ থেকে দেশকে বের করে আনতে, দেশের গণতন্ত্রের সংকট মোচন করতে এবং জাতীয় নেত্রীকে মুক্ত করতেই জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা। সূত্র: আমাদের সময় .কম

ad

পাঠকের মতামত