যেসব আসনে মনোনয়ন জমা দেয়নি আ.লীগ ও বিএনপি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ৩৬ ও বিএনপি ৫টি আসনে মনোনয়নপত্র জমা দেয়নি।২৮ নভেম্বর পর্যন্ত সবগুলো দলের ৩ হাজার ৬৫ প্রার্থী মনোননয়পত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা না দেওয়া আসনের মধ্যে রয়েছে- ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩ ও ৪, লালমনিরহাট-৩, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-২, গাইবান্ধা-১, বগুড়া-২, ৩, ৪, ৬ ও ৭, রাজশাহী-২, কুষ্টিয়া-২, বরিশাল-৩ ও ৬, পিরোজপুর-২ ও ৩, ময়মনসিংহ-৪ ও ৮, কিশোরগঞ্জ-৩, মুন্সিগঞ্জ-১, ঢাকা-৪, ৬ ও ৮; নারায়ণগঞ্জ-৫, সুনামগঞ্জ-৪, সিলেট-২, মৌলভীবাজার-২, বাহ্মবাড়িয়া-২, ফেনী-১ ও ৩, লক্ষ্মীপুর-২ এবং চট্টগ্রাম-২ ও ৫।
বিএনপি যেসব আসনে মনোনয়নপত্র দেয়নি:
টাঙ্গাইল-৮, মৌলভীবাজার-২, কুমিল্লা-৭, লক্ষ্মীপুর-৪ ও চট্টগ্রাম-১৪২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।




