পুলিশ হেডকোয়ার্টারের ছাদ থেকে লাফিয়ে অফিসারের আত্মহত্যা!
পুলিশ হেডকোয়ার্টার ভবন (বামে) ও সড়কে পড়ে নিহত পুলিশ কর্মকর্তার ঢেকে রাখা লাশ। ছবি: সংগৃহীত
সকাল ১০টা। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। এমন সময় ছাদ থেকে লাফিয়ে পিচঢালা রাস্তায় পড়েন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার প্রেম বল্লভ।বৃহস্পতিবার সকালে ভারতের সেন্ট্রাল দিল্লির পুলিশ হেডকোয়ার্টারে এ ঘটনা ঘটেছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।৫৫ বছরের প্রেম বল্লভ দিল্লি সিটি পুলিশের অপরাধ ও ট্রাফিক ইউনিটে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান ওই পুলিশ কর্মী মানসিক অবসাদ ও দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগার কারণে আত্মহত্যা করেছেন।
তবে সম্প্রতি ভারতে পুলিশ কর্মীদের মধ্যে আত্মহত্যার হার বাড়ছে। প্রতি মাসে আত্মহত্যার ঘটনা ঘটছে। নিজের ব্যবহৃত রিভলবার দিয়ে বেশির ভাগ আত্মহত্যার ঘটনা ঘটছে।




